আমার নিজের স্টার্টআপ নিয়ে আমি অনেক যায়গা নক করেছি। শুধু মাত্র একটা নিউজ করিয়ে নেয়ার জন্য, বা একটা ইন্টারভিউ প্রকাশ করার জন্য আমি একাধিক বার অনেক যায়গা নক করেছি।
আমি লক্ষ্য করলাম, সফলতা পাওয়ার আগে, কেউ ই সাপোর্ট দিতে চায় না। অথচ, একটা স্বপ্নের শুরুতে সব থেকে বেশি সাপোর্ট দরকার হয়ে থাকে। এই সমস্যার সমাধান নিয়ে চিন্তা করার সময় বিডিলিডার্স এর চিন্তা মাথায় আসে। আমি এটা নিয়ে ক্যারিয়ার পোর্টাল এর সিইও স্যার এর সাথে আলোচনা করি।
সিইও স্যার পুর্ন সমর্থন দেয় এবং পরবর্তীতে বিডিলিডার্স ওয়েব সাইট এর যাত্রা শুরু করি। শুরুতে আমরা শুধু ইন্টারভিউ প্রকাশ করতাম। পরবর্তীতে স্টার্টআপ নিউজ, ইনভেস্টর, ট্রেইনিং বা স্টার্টআপ পুরসস্কার চালু করি।
Recent Comments